অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন
ছবি: সংগৃহীত
০৩:০৫ পিএম | ০৯ জুলাই, ২০২৬
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ সকালে ইরানের মাশহাদ শহরে সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে।
ইরাকের নাজাফ ও কারবালায় প্রত্যাশার চেয়ে বেশি মানুষ জড়ো হওয়ায় বুধবার জানাজার শোভাযাত্রা বিলম্বিত হয়। খামেনির জন্মস্থান মাশহাদে দাফনের অনুষ্ঠান এখন স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময় সকাল ১১টা) অনুষ্ঠিত হবে।
আরআই/ এসএন