© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি ব্রাজিল কিংবদন্তির

শেয়ার করুন:
আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি ব্রাজিল কিংবদন্তির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ০৯ জুলাই, ২০২৬
ইতিহাস বলছে, বিদেশি কোচের অধীনে কোনো দলই বিশ্বকাপ জিততে পারেনি। নিজ দেশের কোচই সোনালি ট্রফিটা এনে দিয়েছে এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা ৮ দলকে।

শেষ হওয়া ২২ আসরের মধ্যে সর্বোচ্চ ৫ বার জিতেছে ব্রাজিল।

এবার লক্ষ্য ছিল ‘হেক্সা’ জেতার। সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিল কার্লো আনচেলত্তির অধীনে। কোচ নিয়োগের আগে তাই ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন।

কতটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিল তারা আরেকটি তথ্য দিলে বিষয়টা পরিষ্কার-ব্রাজিলের প্রথম বিদেশি কোচ ছিলেন আনচেলত্তি।
তবে ২০০২ বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের যা হয়েছে এবারই তাই। ‘হেক্সা’ পূরণ তো দূরের কথা কোয়ার্টার ফাইনালের গণ্ডিই পার করতে পারছে না তারা। এবার তো শেষ ষোলোতেই বিদায় নিশ্চিত হয়েছে সেলেসাওদের।

নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ায় তাই আনচেলত্তির ছাঁটাই চাচ্ছেন রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তির মতে, তার হাতে ক্ষমতা থাকলে আনচেলত্তিকে কোচের পদ থেকে বরখাস্ত করতেন তিনি।

আনচেলত্তির বিষয়ে কিংবদন্তি রোমারিও বলেছেন, ‘নরওয়ের বিপক্ষে ওনি যে লজ্জা আর চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এরপর কোনোভাবেই আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে থাকতে পারেন না। আমি হলে চুক্তিপত্র ছিঁড়ে টুকরো টুকরো করতাম এবং তাকে বলতাম যাও আমার বিরুদ্ধে মামলা করো।’

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি রয়েছে ব্রাজিলের।

টিকে/

মন্তব্য করুন