© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যালারিতে বল গেলে কেন রেখে দিতে পারেন না সমর্থকেরা?

শেয়ার করুন:
গ্যালারিতে বল গেলে কেন রেখে দিতে পারেন না সমর্থকেরা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ পিএম | ১০ জুলাই, ২০২৬
কখনো লিওনেল মেসি, কখনো কিলিয়ান এমবাপ্পে, আবার কখনো বা অন্য কোনো ফুটবলার। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই একাধিকবার ফুটবলারদের শট চলে যায় গ্যালারিতে।

যে দর্শক বলটি ধরেন, তিনি কিছুক্ষণ বল নিয়ে উল্লাস করেন, ছবি তোলেন। কিন্তু, এক সময় সেটি ফেরত দিতে হয় বলবয়দের।

নিজের কাছে স্মারক হিসাবে রেখে দিতে পারেন না। কেন ফুটবলে রয়েছে এমন নিয়ম? ফুটবলের প্রথা এবং আধুনিক প্রযুক্তির কারণেই এমনটা হয়।

বেসবলের মতো ফুটবলে কখনওই ম্যাচ বলকে স্মারক হিসাবে রাখার অনুমতি দেওয়া হয় না। অতীতে ফুটবল ম্যাচগুলোতে একটিই বল ব্যবহার করা হতো।



ফলে দর্শকাসনে গিয়ে কোনোভাবে বল হারিয়ে গেলে বা কেউ ফেরত না দিলে খেলা শুরুই করা যেত না। সময় বদলেছে। এখন একটি ম্যাচে অনেকগুলো বল ব্যবহার করা হয়। তবে দর্শকাসনে বল গেলে তা ফেরত দেওয়া একটি অলিখিত নিয়মের মতোই।

আরও একটি কারণ রয়েছে। তা সম্পূর্ণ প্রযুক্তিগত। গত কয়েকটি বিশ্বকাপ থেকে বলের মধ্যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবারের বল ‘ট্রিয়োন্ডা’য় রয়েছে একাধিক ‘চিপ’, যা থেকে প্রতি মুহূর্তে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ‘মোশন সেন্সর’ রয়েছে, যেগুলো প্রতি সেকেন্ডে ৫০০ তথ্য সংগ্রহ করে। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে থাকা ট্র্যাকিং ক্যামেরার সঙ্গে সাযুজ্য রেখে কাজ করে সেগুলো।

ফলে প্রতিটি বল তৈরিতে অনেক খরচ হয়। ফিফা এ ব্যাপারে কোনো দিন কোনো নির্দেশিকা জারি করেনি। কিন্তু দীর্ঘদিন ধরেই বল দর্শকাসনে গেলে তা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। কোনও দর্শক ম্যাচের বল নিয়ে বাড়ি যেতে পারবেনই না।

এফআর/এসএন

মন্তব্য করুন