রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ১২ জুলাই, ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারদের নিয়মিত মামলা, পরোয়ানা মূলে ও ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেএন/এসএন