© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে টেইলর সুইফট-ট্রাভিস

শেয়ার করুন:
বিয়ের পর প্রথমবার জনসমক্ষে টেইলর সুইফট-ট্রাভিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ পিএম | ১২ জুলাই, ২০২৬
বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। 

নবদম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি ও ভিডিও স্যোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

গত ৩ জুলাই নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টেইলর ও ট্রাভিস। এরপর দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়ায় ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে।

অবশেষে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাভিসের সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তারা।

অনুষ্ঠানে টেইলরকে গোলাপি ফুলেল গাউনে এবং ট্রাভিসকে কালো স্যুটে দেখা যায়। অতিথিদের সঙ্গে হাসি-আড্ডা, ছবি তোলা এবং আনন্দঘন মুহূর্তে অংশ নিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। তাদের স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মন জয় করেছে।



বিশেষ করে টেইলরের হাতে নতুন বিয়ের আংটিও ভক্তদের নজর কেড়েছে। 

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে নবদম্পতির রসায়ন নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা।

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক ২০২৩ সালে প্রকাশ্যে আসে। দীর্ঘদিন আলোচিত প্রেমের পর গত ৩ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনও প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

একেএস/ টিএ

মন্তব্য করুন