© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২০০ মেগাওয়াট

শেয়ার করুন:
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২০০ মেগাওয়াট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ১৩ জুলাই, ২০২৬
টানা ১১ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (১৩ জুলাই) সকালে হ্রদের পানির লেভেল ১০০ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। একই সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনও ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে।

‎সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেল। আগের দিন রোববার রাত পর্যন্ত এ উচ্চতা ছিল ৯৯ দশমিক ১৫ ফুট মিন সি লেভেল।

‎তিনি জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ৫টি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে যা চলতি বছরের সর্বোচ্চ। এর আগে গত বছরের নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি থাকলেও হ্রদে পানির স্বল্পতার কারণে ডিসেম্বর থেকে তা ২০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।


এমআই/টিকে 

মন্তব্য করুন