© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ পিএম | ১৩ জুলাই, ২০২৬
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রলারটিতে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এসময় ৭ জেলে নানাভাবে জীবিত উদ্ধার হলেও ৫ জেলে নিখোঁজ ছিল। পরবর্তীতে সন্ধ্যায় তাদের মরদেহ ওই ট্রলার থেকে উদ্ধার করা হয়।

টিএ/

মন্তব্য করুন