স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদলের ওয়াক আউট
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ১৩ জুলাই, ২০২৬
সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১২ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এমন ঘটনা ঘটে।
সংসদ অধিবেশন থেকে ওয়াক আউটের সময় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা দুইটা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসেবে, অপরটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। দুইটা শপথই বিদ্যমান আছে। ওইইটাকে যদি বাইপাস করার জন্য কমিটি করা হয় তবে এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি।’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধীদের সংবিধান সংস্কার পরিষদের শপথ সাংবিধানিকভাবে অবৈধ। আগে সংবিধান সংশোধন করতে হবে, তারপর সংস্কার পরিষদের আলাপ হতে পারে।
এমআই/টিএ