© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ যুগ পরও অমলিন ‘দেবদাস’, যে সিনেমা বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস

শেয়ার করুন:
২ যুগ পরও অমলিন ‘দেবদাস’, যে সিনেমা বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ পিএম | ১৩ জুলাই, ২০২৬
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী প্রেমের গল্পগুলোর মধ্যে অন্যতম ‘দেবদাস’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তির পর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়।

মূল উপন্যাস ‘দেবদাস’ লিখেছিলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জানা যায়, উপন্যাসটি নিয়ে তার ব্যক্তিগত দ্বিধা থাকায় প্রায় ১৭ বছর এটি প্রকাশ করেননি। পরে প্রকাশিত হওয়ার পর এটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা প্রেমের উপন্যাস হিসেবে স্বীকৃতি পায়। পার্বতী (পারো) ও দেবদাসের অপূর্ণ প্রেমকে কেন্দ্র করে রচিত এ উপন্যাস অবলম্বনে ভারতীয় উপমহাদেশে এখন পর্যন্ত ১৯টিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

এসব নির্মাণের মধ্যে সবচেয়ে আলোচিত সংস্করণগুলোর একটি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হিন্দি চলচ্চিত্র ‘দেবদাস’। ২০০২ সালের ১২ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে নতুন এক নান্দনিকতার দৃষ্টান্ত স্থাপন করে।



সিনেমাটিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, পার্বতীর ভূমিকায় ঐশ্বরিয়া রাই বচ্চন এবং চন্দ্রমুখী চরিত্রে মাধুরী দীক্ষিত। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ, মিলিন্দ গুনাজিসহ আরও অনেক তারকা।

জাঁকজমকপূর্ণ সেট, দৃষ্টিনন্দন চিত্রগ্রহণ, স্মরণীয় সংলাপ, মনোমুগ্ধকর সংগীত এবং শক্তিশালী অভিনয়ের কারণে ‘দেবদাস’ মুক্তির পরই সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়ায়। পাশাপাশি এটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় এবং ভারতীয় সিনেমার অন্যতম ক্লাসিক হিসেবে নিজের অবস্থান পোক্ত করে।

দুই দশকেরও বেশি সময় পরও ‘দেবদাস’ শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রেম, বেদনা ও নান্দনিকতার এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত হয়।

এমআর/টিএ  

মন্তব্য করুন