© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির

শেয়ার করুন:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২২ এএম | ১৪ জুলাই, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ওয়াক আউটের পর গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতা বলেন, যারা এখন সংসদে আছেন সবাই দুটি করে ভোট দিয়েছেন। যারা সরকারে আছেন তাঁরাও দিয়েছেন। তাঁরা বলেছিল ক্ষমতায় এলে গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন তাঁরা, সেটি মানছেন না।

তিনি বলেন, আমরা জনগনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। আমার যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদ ও সংসদের বাইরে আমাদের আন্দোলন চলবে। আমরা চাই সরকারি দল প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বস্তবায়ন করুক।
 
এর আগে, সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটিতে নাম দেবে না বলে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা।

এমআর/টিএ  

মন্তব্য করুন