© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুধু সমুদ্র আর আমি, ঠিক এখানেই আমার থাকা উচিত: সাদিয়া আয়মান

শেয়ার করুন:
শুধু সমুদ্র আর আমি, ঠিক এখানেই আমার থাকা উচিত: সাদিয়া আয়মান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ পিএম | ১৪ জুলাই, ২০২৬
ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত মিষ্টি হাসির অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘মায়াশালিক’, ‘ইন্টার্নশিপ’ কিংবা বড় পর্দার ‘কাজলরেখা’ দিয়ে যিনি অল্প সময়েই জয় করেছেন কোটি দর্শকের মন।

ব্যস্ত শুটিংয়ের ফাঁকে নিজেকে একটু সময় দিতে এবং মানসিক প্রশান্তির খোঁজে এই তারকা পাড়ি জমিয়েছেন প্রকৃতির অপরূপ লীলাভূমি থাইল্যান্ডের ফুকেট দ্বীপে।

ফুকেটের চোখজুড়ানো নীল সমুদ্র সৈকত থেকে সম্প্রতি একগুচ্ছ দারুণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সাদিয়া, যা মুহূর্তেই নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের।



ছবির ক্যাপশনে নিজের ভালোলাগার অনুভূতি প্রকাশ করে সাদিয়া লিখেছেন, "শুধু সমুদ্র আর আমি! ঠিক এখানেই আমার থাকা উচিত।"

একই সাথে সেখানকার ফুরফুরে পরিবেশ ও সুস্বাদু খাবারের প্রশংসা করে তিনি জানান, সমুদ্রের তীরে সোনালী বিকেল আর একটুখানি রোদে পোড়া তামাটে ত্বকেই যেন জীবনটা একদম নিখুঁত মনে হচ্ছে।

সমুদ্রের গর্জন, লোনা হাওয়া আর নীরবতার মাঝে সাদিয়া যেন খুঁজে পেয়েছেন নিজের সত্যিকারের ঠিকানা।

এসএন 

মন্তব্য করুন