ফ্রান্স না স্পেন কোন দল যাবে ফাইনালে, জানাল সুপার কম্পিউটার
ছবি: সংগৃহীত
০২:১৬ পিএম | ১৪ জুলাই, ২০২৬
শুরু হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালের পর্ব। আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টায় সেমির প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এই দুই দলই এর আগে বিশ্বকাপের শিরোপা জিতেছে। ফ্রান্সের ঘরে বিশ্বকাপ উঠেছিল দুবার। আর স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল একবার।
তবে আজ রাতের খেলায় বাদ পড়বে যেকোনো এক দল। কোন দল ফাইনালে উঠবে তা নিয়ে চলছে, নানা হিসাব-নিকাশ। এরইমধ্যে এই দুই দল থেকে কোন দল ফাইনালে যাবে, তার পূর্বাভাস করেছে সুপার কম্পিউটার অপটা।
আজকের প্রতিযোগিতায় সুপার কম্পিউটার ফ্রান্সকেই এগিয়ে রাখছে। বলছে, স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স। অপটার হিসাব অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৭.১০ শতাংশ। আর স্পেনের ক্ষেত্রে এই সম্ভাবনা ৪২.৯০ শতাংশ।

এদিকে আগামীকাল বুধবার রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চাইবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে। তবে অপটা বলছে, অতটা সহজ হবে না মেসিদের এই যাত্রা।
সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল খেলবে ইংল্যান্ড। অপটার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৪৭.১১ শতাংশ। বিপরীতে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫২.৮৯ শতাংশ বলে জানাচ্ছে অপটা।
কেএন/এসএন