© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালের লড়াইয়ে স্পেন-ফ্রান্স, দেখে নিন শুরুর একাদশ

শেয়ার করুন:
ফাইনালের লড়াইয়ে স্পেন-ফ্রান্স, দেখে নিন শুরুর একাদশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ এএম | ১৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ম্যাচ শুরুর আগে দুই দলেরই শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও দিদিয়ের দেশম।

ডালাস স্টেডিয়ামে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

স্পেনের কোচ দে লা ফুয়েন্তে টুর্নামেন্টজুড়ে যেভাবে রোটেশন নীতি অনুসরণ করেছেন, সেমিফাইনালেও তার ব্যতিক্রম ঘটেনি। মিডফিল্ডে আবারও শুরু থেকে সুযোগ পেয়েছেন ফাবিয়ান রুইজ, ফলে পেদ্রি বেঞ্চে। আক্রমণভাগে দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও লামিন ইয়ামালকে নিয়ে গড়া হয়েছে সৃজনশীল ত্রয়ী, সামনে একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন মিকেল ওইয়ারসাবাল।

টুর্নামেন্টে চার গোল করা ওইয়ারসাবাল গোল্ডেন বুটের লড়াইয়েও এখনও আছেন। প্রথম ম্যাচে পুরোপুরি ফিট না থাকলেও এরপর প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। মিডফিল্ডে অধিনায়ক রদ্রি থাকছেন দলের ভারসাম্যের মূল ভরসা।



রক্ষণভাগে পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্তের জুটি ধরে রেখেছেন দে লা ফুয়েন্তে। ডানপ্রান্তে পেদ্রো পোরো আবারও মার্কোস ইয়োরেন্তের ওপর আস্থা কেড়ে নিয়েছেন, আর বামপ্রান্তে থাকছেন নতুন রিয়াল মাদ্রিদ তারকা মার্ক কুকুরেয়া। গোলবারের নিচে যথারীতি উনাই সিমন।

শেষ দুই নকআউট ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা মিকেল মেরিনো এবারও শুরু করছেন বেঞ্চ থেকে। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও নিকো উইলিয়ামস ও ইয়েরেমি পিনোকেও রাখা হয়েছে বদলির তালিকায়। উইঙ্গার ভিক্টর মুনিয়োজকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তার বাইরে স্পেনের পুরো স্কোয়াডই ফিট।

অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম প্রত্যাশিতভাবেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে আক্রমণের কেন্দ্রে রেখে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছেন। গোলবারের নিচে মাইক মেনিয়াঁর সামনে রক্ষণে আছেন জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা ও লুকা দিনিয়ে।

ডাবল পিভটে খেলবেন অরেলিয়েঁ চুয়ামেনি ও আদ্রিয়াঁ রাবিও। আক্রমণভাগে এমবাপ্পেকে সহায়তা করবেন উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলা।

স্পেনের বিপক্ষে সর্বশেষ দুই দেখাতেই হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে ফ্রান্সের। সেই হিসাব মেটাতে মরিয়া লে ব্লুরা। অন্যদিকে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা স্পেন টানা আরেকটি ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

স্পেনের একাদশ

উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা; মিকেল ওইয়াসাবাল।

ফ্রান্সের একাদশ

মাইক মেনিয়াঁ; জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে; অরেলিয়েঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

এমআর/টিএ  

মন্তব্য করুন