© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও কেয়া পায়েল!

শেয়ার করুন:
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও কেয়া পায়েল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ এএম | ১৫ জুলাই, ২০২৬
অভিনেতা আরিফিন শুভর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে অভিনেত্রী কেয়া পায়েলকে। ‘হ্যাপিলি ম্যারিড’ নামের একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয় করছেন তারা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে ছবিয়াল। এটি নির্মিত হচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ হিসেবে। নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক জাহিদ প্রীতম।

জানা গেছে, বর্তমানে ওয়েব ফিল্মটির শুটিং চলছে। চলতি মাসের মধ্যেই শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

তবে নির্মাতা কিংবা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।

একেএস/টিএ

মন্তব্য করুন