© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই দশক পর ‘ওমকারা’র স্মৃতিতে সাইফ

শেয়ার করুন:
দুই দশক পর ‘ওমকারা’র স্মৃতিতে সাইফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ১৫ জুলাই, ২০২৬
বিশাল ভরদ্বাজ পরিচালিত কালজয়ী সিনেমা ‘ওমকারা’ মুক্তির ২০ বছর পূর্ণ হলো। এই ছবিতে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সাইফ আলি খান সম্প্রতি ছবিটির দুই দশক পূর্তিতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন।

সাইফ জানান, এই সিনেমার সেটেই প্রথম তার নিজেকে একজন ‘প্রকৃত অভিনেতা’ বলে মনে হয়েছিল। সাইফ স্মরণ করেন, কিভাবে পরিচালক থিয়েটার ও মূলধারার সিনেমা জগতের সেরা প্রতিভাদের এক ছাদের নিচে এনেছিলেন। তিনি বলেন, বিশাল ভরদ্বাজ ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) দক্ষ অভিনেতাদের সঙ্গে মূলধারার তারকাদের এক সুতোয় বেঁধেছিলেন। অজয় দেবগন, কারিনা কাপুর, বিবেক ওবেরয়, বিপাশা বসু, নাসিরুদ্দিন শাহ ও দীপক ডোবরিয়ালের মতো সমৃদ্ধ কাস্টিং নিয়ে কাজ করার অভিজ্ঞতাকে একটি ‘জাদুকরী সময়’ হিসেবে উল্লেখ করেন সাইফ।



তিনি জানান, প্রত্যেকেই তখন একটি ভালো সিনেমা উপহার দিতে চেয়েছিলেন। ল্যাংড়া ত্যাগী চরিত্রের জন্য সাইফের ছোট করে ছাঁটা চুল সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তবে এই চুল কাটার সিদ্ধান্ত নেওয়াটা সাইফের জন্য সহজ ছিল না। তার মা-ও তাকে সতর্ক করে বলেছিলেন শুধু একটি সিনেমার কথায় নিজের সুন্দর চেহারা নষ্ট না করতে।

সাইফ চুল কাটার সিদ্ধান্তটি শেষ মুহূর্ত পর্যন্ত এড়াতে চেয়েছিলেন। অবশেষে শুটিংয়ের আগের দিন রাতে তার চুল কাটা হয়। সেদিন ছিল ঈদ। পরিচালক বিশাল ভরদ্বাজ তখন মজার ছলে সাইফকে বলেছিলেন, ‘চলো, কোরবানি করি। সিনেমার জন্য এটা করা যাক। ’দুই দশক পেরিয়ে গেলেও পুরো শুটিংয়ের অভিজ্ঞতা সাইফের মনে আজও একেবারে তাজা।’

এসএ/এসএন

মন্তব্য করুন