জামায়াতের সাবেক আমির নিজামীকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আবেগঘন চিঠি
ছবি: সংগৃহীত
১০:৫৮ পিএম | ১৫ জুলাই, ২০২৬
জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মরহুম মতিউর রহমান নিজামীকে নিয়ে একটি আবেগঘন চিঠি লিখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নিজামীকে নিয়ে তাঁর ছেলের লেখা স্মৃতিকথা ‘শহীদ মাওলানা নিজামী স্মরণে- আব্বু এবং আমি' বই পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী লেখককে ওই চিঠি লিখেন।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) নিজামীপুত্র পাবনা- ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে নিজামীপুত্র লেখেন, আমার লেখা স্মৃতিকথা 'আব্বু এবং আমি' বইটি পড়ে মাননীয় স্বাস্হমন্ত্রীর আবেগঘন চিঠি, ধন্যবাদ আংকেল, Love you too, the way my father used to love you. আল্লাহ তায়ালা আপনাকে জাযায়ে খায়ের ও হায়াতে তায়্যেবা দান করুন, আমীন।
ব্যারিস্টার নাজিবুর রহমানের দেওয়া পোস্ট অনুযায়ী, নিজামীকে নিয়ে লেখা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, মাননীয় সংসদ সদস্য, আপনার লেখা বইটি গতরাতে পড়লাম। চোখে পানি আসছিল। পিতার প্রতি আপনার অনুভূতির জন্য আল্লাহ অবশ্যই আপনাকে পুরষ্কৃত করবেন। Your father father used to love me very much.
বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠির নিচে গত ১৪ জুলাই ২০২৬ তারিখ উল্লেখসহ স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষর দেওয়া ছিল।
টিকে/