© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার

শেয়ার করুন:
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ পিএম | ১৬ জুলাই, ২০২৬
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দোহা থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

বুধবার (১৫ জুলাই) দিনগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান স্পিকার। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই দুপুরে দোহায় পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

কেএন/এসএন


মন্তব্য করুন