সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ি সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৬:০৯ পিএম | ১৬ জুলাই, ২০২৬
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সেনা সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারি ও আন্তঃবাহিনী সহযোগিতা আরো সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।
টিকে/