© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির সাফল্যের পেছনের গল্প জানালেন শাকিরা

শেয়ার করুন:
মেসির সাফল্যের পেছনের গল্প জানালেন শাকিরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ১৭ জুলাই, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দলের এই সাফল্যের পর অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বের নানা অঙ্গনের তারকারা। এবার সেই তালিকায় যোগ দিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাকিরা মেসির অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অদম্য মানসিকতাই তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সমর্থন ও উপস্থিতি মেসির জীবনে বড় শক্তি হিসেবে কাজ করেছে।



শাকিরা লেখেন, “মেসি প্রমাণ করেছেন বয়স কখনোই সাফল্যের বাধা নয়। আর আন্তোনেলার মতো একজন সঙ্গী পাশে থাকায় তিনি আরও অনুপ্রাণিত হন এবং অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।”

শাকিরার এই পোস্ট পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আন্তোনেলা রোকুজ্জো। এতে অনেকেই দুজনের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের প্রকাশ দেখছেন।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। চলতি বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্কও দীর্ঘদিনের। ২০১০ সালের জনপ্রিয় গান ‘Waka Waka’ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমেও তার কণ্ঠ রয়েছে। এছাড়া এবারের বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতেও পারফর্ম করার কথা রয়েছে এই বিশ্বখ্যাত শিল্পীর।

এসএ/এসএন

মন্তব্য করুন