© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেয়ার করুন:
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ১৮ জুলাই, ২০২৬
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। তবে জুলাই মাসেই ফলাফল প্রস্তুত করা হবে বলে জানিয়েছে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড।

ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ না হলেও চলতি মাসে প্রকাশ না হওয়ার ইঙ্গিত মিলেছে। ফলাফল প্রস্তুত শেষে মন্ত্রণালয় থেকে নির্ধারিত তারিখ জানানো হবে। 

এর আগে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। 

আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সে অনুযায়ী বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেয়া যায়নি। 

আরআই/টিকে

মন্তব্য করুন