© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে মমতার ভাতিজার কার্যালয়

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে মমতার ভাতিজার কার্যালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ১৮ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই তিনটি বুলডোজার দিয়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত আমতলা এলাকায় ওই কার্যালয়ে ভাঙচুর শুরু হয়। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কার্যালয় ঘিরে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছে ছিল দমকল ও প্রশাসনের কর্মকর্তারাও।

প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, পাঁচ তলা কার্যালয়টি সম্পূর্ণ অবৈধ ও বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। বৈধ বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় অনুমোদনের নথি ছাড়াই নির্মাণ করা হয়েছে।

প্রশাসনের দাবি, কার্যালয়টি যে জমির উপর নির্মিত হয়েছে, সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামের একটি সংস্থার নামে কেনা হয়েছিল। সংশ্লিষ্ট নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও প্রশাসনের দাবি। তবে এই নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণের বৈধ কাগজপত্র এবং অন্যান্য নথি জমা দেয়া হয়নি বলে অভিযোগ।

প্রশাসনিক সূত্রের খবর, ৩০ জুন প্রথম নোটিশ পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট কার্যালয়ে। পরে ৭ জুলাই দ্বিতীয় নোটিশও দেয়া হয়। পাশাপাশি, ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দেয়া হয়েছিল। কোনো নোটিশেরই উত্তর দেয়া হয়নি এবং নির্ধারিত দিনেও হাজিরা দেয়া হয়নি। পরপর একাধিক নোটিশ পাঠানো হলেও তার কোনো জবাব না মেলায় প্রশাসন কড়া পদক্ষেপের পথে হাঁটছে।

তবে এই বিষয়ে অভিষেক বা তার দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন ভাঙচুর চলাকালে ঘটনাস্থলে ছিলেন একাধিক বিজেপি কর্মী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দোপাধ্যায় মমতার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ। ডায়মন্ড হারবারের কোনো সভা হলে এই কার্যালয়ে তা করা হতো।

টিকে/

মন্তব্য করুন