© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ রাতে ঢাকা মাতাবেন সঞ্জয় ও প্রীতম

শেয়ার করুন:
আজ রাতে ঢাকা মাতাবেন সঞ্জয় ও প্রীতম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ এএম | ১৯ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ উপলক্ষে আজ রোববার (১৯ জুলাই) রাতে রাজধানী ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে।

দর্শকদের ফাইনালের উন্মাদনা বাড়িয়ে দিতে আলাদা দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। 



বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডায় বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন সঞ্জয় দেব। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও গান পরিবেশন করেন তিনি। সেই আন্তর্জাতিক বিশ্বকাপ–যাত্রার অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন এই ড্যাশিং শিল্পী। সঞ্জয় ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন; অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন।

ঢাকার এই আয়োজনে সঞ্জয়ের পাশাপাশি মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। জানা গেছে, ঢাকার অনুষ্ঠান শেষেই তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।

অন্যদিকে, বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে ‘ফাইনাল কিকঅফ’ নামের আরেকটি জমজমাট অনুষ্ঠান। যেখানে বড় পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগ করার পাশাপাশি দর্শকদের বিনোদিত করতে থাকবে বিশেষ কনসার্ট। এই মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে দর্শকদের সুরের মায়ায় জড়াতে আরও থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। ১৯ জুলাই রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে ফুটবল ও সুরের এই মেগা আয়োজন।

আরআই/ টিকে

মন্তব্য করুন