© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রেলার লঞ্চে হাজির যশ, রণবীরকে বললেন ‘অভাবনীয়’

শেয়ার করুন:
ট্রেলার লঞ্চে হাজির যশ, রণবীরকে বললেন ‘অভাবনীয়’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ পিএম | ১৯ জুলাই, ২০২৬
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের দুই পর্বের এই চলচ্চিত্রের প্রথম কিস্তি মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে। তার আগে ২৪ জুলাই প্রকাশ করা হবে বহুল প্রতীক্ষিত ট্রেলার।

ট্রেলার প্রকাশকে সামনে রেখে শনিবার নয়াদিল্লিতে আয়োজন করা হয় বিশেষ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা।

অনুষ্ঠানে সবচেয়ে বেশি চমক দেন যশ। ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয় করা এই তারকার উপস্থিতি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত তিনি মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানে যশ বলেন, এমন বিশাল আয়োজনের একটি ছবির অংশ হতে পেরে তিনি গর্বিত। এ সুযোগ করে দেওয়ার জন্য প্রযোজক নমিত মালহোত্রার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

তার ভাষায়, ‘এমন অসাধারণ একটি ছবির অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। পুরো কৃতিত্ব নমিত মালহোত্রার। এই ছবির মাধ্যমে হিন্দি শেখারও সুযোগ হয়েছে।’



সহশিল্পীদের প্রশংসা করতেও ভোলেননি যশ। রাম চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর সম্পর্কে তিনি বলেন, ‘রণবীর, তুমি অভাবনীয়। পুরো ভারত দেখবে, কীভাবে তুমি নিজেকে এই চরিত্রে উজাড় করে দিয়েছ এবং এক অন্যরকম জাদু সৃষ্টি করেছ।’

সীতা চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন তিনি। যশের মতে, ‘সাই নিঃসন্দেহে অসাধারণ একজন অভিনেত্রী। তার চোখের অভিব্যক্তিই বলে দেবে, সীতা চরিত্রে তিনি কতটা নিবেদিত ছিলেন।’

নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়াল, অরুণ গোবিল, লারা দত্ত ও রাকুলপ্রীত সিংসহ আরও অনেকে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী হ্যানস জিমার এবং এ আর রহমান।

এসএন 

মন্তব্য করুন