© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিরাপত্তা শঙ্কায় ঢাবিতে বিশ্বকাপ ফাইনাল দেখাচ্ছে না ডাকসু

শেয়ার করুন:
নিরাপত্তা শঙ্কায় ঢাবিতে বিশ্বকাপ ফাইনাল দেখাচ্ছে না ডাকসু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ এএম | ২০ জুলাই, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ​ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ দেখাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে তারা। 

এ বিষয়ে ​ডাকসুর ক্যারিয়ার ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে গ্রুপে জানান, ক্যাম্পাসে ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোকে কেন্দ্র করে নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ডাকসু নেতারা নিজেরাই উপস্থিত থেকে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি জানান, ​প্রশাসনের এমন ব্যর্থতার পর শিক্ষার্থী ও ক্যাম্পাসের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার (প্রায়োরিটি) দিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার স্ক্রিনিং বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ডাকসু।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বড় স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করেছিল ডাকসু। বিশ্বকাপ খেলা দেখানোয় বহিরাগত নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল একটি জরুরি বিজ্ঞপ্তি দিলেও বহিরাগত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। আজ রাত ১১টার দিকে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে ঢুকে পরে উৎসুক জনতা। এরপর থেকেই সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমআর/টিএ 

মন্তব্য করুন