© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপি নজরুলের ঘটনায় নজর রাখছে জামায়াত, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা

শেয়ার করুন:
এমপি নজরুলের ঘটনায় নজর রাখছে জামায়াত, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে জামায়াতে ইসলামী সতর্ক নজর রাখছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাই ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা নিশ্চিত করেছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিটি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, ‘‘অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।

ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

টিকে/

মন্তব্য করুন