© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবকিছুর হিসাব রাখা হবে, পরিবর্তনই চিরস্থায়ী সত্য: অরিজিৎ সিং

শেয়ার করুন:
সবকিছুর হিসাব রাখা হবে, পরিবর্তনই চিরস্থায়ী সত্য: অরিজিৎ সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ এএম | ২২ জুলাই, ২০২৬
ভারতের দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধারাবাহিক কয়েকটি পোস্টে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন প্রশাসনের নৈতিকতা নিয়ে।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ‘চলো সংসদ’ কর্মসূচি পালনকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ। এই ঘটনার পরপরই অরিজিৎ সিং তার ভেরিফায়েড হ্যান্ডেল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘এখন তো আপনারা শিক্ষার্থীদেরও মারছেন। আপনাদের কি একটুও লজ্জা লাগে না?’



রাজনৈতিক নেতাদের সরাসরি জবাবদিহিতার আওতায় এনে অরিজিৎ আরেকটি পোস্টে প্রশ্ন ছুড়ে দেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী! কী চলছে? নিজেদের কি ঈশ্বর মনে করতে শুরু করেছেন?’ সবশেষে একটি সতর্কবার্তামূলক পোস্টে তিনি মনে করিয়ে দেন যে, সবকিছুর হিসাব রাখা হবে এবং পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী সত্য।

 ভারতের শিক্ষা খাতে চরম অনিয়ম এবং বিশেষ করে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে এই আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরবর্তীতে তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ।

অরিজিৎ সিংয়ের পাশাপাশি বলিউডের আরও অনেক শীর্ষ তারকা শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন হৃতিক রোশন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা ও জিনাত আমান। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়ে সুস্থ ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দাবি তুলেছেন।

সাধারণত রাজনৈতিক বিষয়ে অরিজিৎ সিংকে খুব একটা সরব হতে দেখা যায় না। তবে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার ঘটনায় তার এমন কঠোর অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভক্ত ও সাধারণ মানুষ তার এই প্রতিবাদী

এফআর/এসএন

মন্তব্য করুন