© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃষ্টিভেজা আবহে মেসির প্রতি ভালোবাসা প্রকাশ চিত্রনায়িকা পরীমণির

শেয়ার করুন:
বৃষ্টিভেজা আবহে মেসির প্রতি ভালোবাসা প্রকাশ চিত্রনায়িকা পরীমণির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ২২ জুলাই, ২০২৬
বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও এর রেশ যেন কাটছেই না। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে চলছে প্রশংসা, অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের কণ্ঠে শোনা যাচ্ছে আক্ষেপ।

তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

শিরোপা কিংবা গোল্ডেন বল- কোনোটিই এবার জেতা হয়নি তার।



তবুও মাঠের পারফরম্যান্স দিয়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মন জয় করে নিয়েছেন এই তারকা। বিশ্বকাপজুড়ে মেসিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও। 

সামাজিকমাধ্যমে প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানিয়েছেন অনেকে। সেই তালিকায় রয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির নামও।

বুধবার (২২ জুলাই) নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিগুলোতে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে তাকে। মেসির ১০ নম্বর জার্সি গায়ে বৃষ্টিভেজা আবহে তোলা ছবিগুলো প্রকাশ করে মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন এই নায়িকা।



ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘ভালোবাসার লিও এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম। সঙ্গে জুড়ে দেন প্রজাপতি ও ভালোবাসার ইমোজি।

পরীমণির এই পোস্টের পর ফের আলোচনায় এসেছে তার আর্জেন্টিনা সমর্থনের বিষয়টি। বিশ্বকাপের শুরু থেকেই প্রিয় দলকে নিয়ে সামাজিকমাধ্যমে সরব ছিলেন তিনি। আর্জেন্টিনার ম্যাচ ঘিরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি মেসিকে ঘিরেও নিজের ভালোবাসার কথা বিভিন্ন সময় জানিয়েছেন এই অভিনেত্রী।



এদিকে মেসিকে নিয়ে সম্প্রতি নিজের অবস্থান জানিয়েছেন কণ্ঠশিল্পী মনির খানও। ব্যক্তিগত কোনো পুরস্কার না পেলেও ২০২৬ বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে মেসিকেই মনে করেন তিনি। একই সঙ্গে মেসিকে ‘ফিফার প্রিন্সেস’ বলে কটাক্ষ করা সমালোচকদের বক্তব্যেরও জবাব দিয়েছেন এই শিল্পী।

ফলে বিশ্বকাপের মাঠের লড়াই শেষ হয়ে গেলেও মেসিকে ঘিরে তারকা-ভক্তদের উন্মাদনা যে এখনো শেষ হয়নি, পরীমণির সর্বশেষ পোস্ট যেন তারই আরেকটি উদাহরণ।

এমআর/টিএ   

মন্তব্য করুন