© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনশন ভাঙতে ওয়াংচুকের শর্তআন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়

শেয়ার করুন:
আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ২২ জুলাই, ২০২৬
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আসা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দিলে অনশন ভাঙতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। খবর, হিন্দুস্তান টাইমস'র।  

বুধবার (২২ জুলাই) তার অনশনের ২৫তম দিনে এ অবস্থানের কথা জানান তিনি।

এদিকে, আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগে করা দুটি আবেদনের শুনানিতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব চেয়েছে দিল্লি হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর।

আবেদনকারীদের আইনজীবীরা আদালতে অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের কোনো সতর্কতা ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে। এমনকি এক নারীকে মারধরের অভিযোগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) সন্দীপ লাম্বাকে আদালতে তলবেরও দাবি জানান তারা।

তবে দিল্লি পুলিশ আদালতে দাবি করে, আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে, পাথর নিক্ষেপ করে এবং এতে পুলিশ সদস্যরাও আহত হন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে দিল্লির যন্তর মন্তরে হাজারো মানুষ জড়ো হন। সিজেপির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানানো হয়। সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এদিকে, সিজেপি জানিয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে আলোচনার স্থান হতে হবে নিরপেক্ষ। দলের নেতা বলেন, যন্তর মন্তর অথবা কনস্টিটিউশন ক্লাবে আলোচনা হতে পারে। তারা শুরু থেকেই সংলাপের পক্ষে রয়েছেন।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন