© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পথ হারিয়ে বিএনপি এখন দিশাহীন: ওবায়দুল কাদের

শেয়ার করুন:
পথ হারিয়ে বিএনপি এখন দিশাহীন: ওবায়দুল কাদের
country-desk
০৩:২৮ পিএম | ২৫ জানুয়ারি, ২০১৯

পথ হারিয়ে বিএনপি এখন দিশাহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উড়ালসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর বিএনপি এখন মহাবিপর্যয়ে পড়েছে। তারা আসলে রাজনীতির মহাদুর্যোগে পতিত হয়েছে। পথিক যেমন পথ হারিয়ে দিশাহীন হয়ে যায়, বিএনপির অবস্থাও এখন তেমন।

ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের অধীনে সব ধরনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে আসা না আসা তাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করার পরিণতি অচিরেই তাদের ভোগ করতে হবে। নির্বাচন বর্জনের মধ্য দিয়ে তারা আরও সংকুচিত হওয়ার মতো আত্মঘাতী পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, আগামী রোজার আগেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার এবং কালিয়াকৈরের লতিফপুর ও মির্জাপুরের ধেরুয়া ওভারব্রিজ চালু করে দেয়া হবে। এতে এই সড়কে আর কোনো যানজট থাকবে না।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন