© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গভীর রাতে নিট আন্দোলনে রাজপথে হুমা কুরেশি, পাশে সাকিব সালিম

শেয়ার করুন:
গভীর রাতে নিট আন্দোলনে রাজপথে হুমা কুরেশি, পাশে সাকিব সালিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ২৩ জুলাই, ২০২৬
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এ অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে এবার সরাসরি সংহতি জানালেন বলিউডের অভিনেত্রী হুমা কুরেশি, অভিনেতা সাকিব সালিম এবং অভিনেতা রচিত সিং। গভীর রাতে দিল্লির যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝেই কোনো পূর্বঘোষণা ছাড়াই রাত প্রায় ২টার দিকে আন্দোলনস্থলে পৌঁছান এই তিন তারকা। অতিরিক্ত নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের মতো শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের দাবি ও অভিজ্ঞতার কথা শোনেন।

শুধু উপস্থিতিই নয়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থনও জানান হুমা কুরেশি ও সাকিব সালিম। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

মধ্যরাতে প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাদের এই অবস্থানের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, দিল্লির এই আন্দোলনে এরই মধ্যে বলিউডের আরও বেশ কয়েকজন তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। কেউ সামাজিক মাধ্যমে, আবার কেউ সরাসরি উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

এসএন 

মন্তব্য করুন