© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্লাসগোয় শুরু ২৩তম কমনওয়েলথ গেমস, উদ্বোধন করেন রাজা তৃতীয় চার্লস-রানি ক্যামিলা

শেয়ার করুন:
গ্লাসগোয় শুরু ২৩তম কমনওয়েলথ গেমস, উদ্বোধন করেন রাজা তৃতীয় চার্লস-রানি ক্যামিলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ এএম | ২৪ জুলাই, ২০২৬
চতুর্থবারের মতো কমনওয়েলথ গেমসের আয়োজক স্কটল্যান্ড। সবমিলিয়ে ২৩তম আসরে আগামী ১১ দিন বুঁদ হয়ে থাকবেন ক্রীড়াপ্রেমীরা।

গতকাল গ্লাসগোয় শুরু হওয়া গেমসের উদ্বোধন করেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

দ্য রয়েল ফ্যামিলি সামাজিক মাধ্যমে এক পোস্টে দিয়ে গ্লাসগোয় শুরু হওয়া কমনওয়েলথ গেমসের উদ্বোধনী মুহূর্তকে ‘অবিশ্বাস্য সন্ধ্যা’ বলে সংবোধন করেছে। তাতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হওয়ায় এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে গ্লাসগো।

এবারের আসরে ৭৪ দেশের ৩ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ১০ ইভেন্টে অংশ নেবেন ক্রীড়াবিদরা। এ ছাড়া ৬টি প্যারা ইভেন্টও আছে। ২৩ জুলাই শুরু হয়ে প্রতিযোগিতাটির পর্দা নামবে ২ আগস্ট। 

১৯৩০ সালে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ১৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। ৪টি ইভেন্টে অংশ নেবেন তারা।

কেএন/এসএন

মন্তব্য করুন