© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়ের শেষ সিনেমা দেখতে গিয়ে ভক্তদের ভিড়ে আটকা পড়লেন তৃষা

শেয়ার করুন:
বিজয়ের শেষ সিনেমা দেখতে গিয়ে ভক্তদের ভিড়ে আটকা পড়লেন তৃষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ২৪ জুলাই, ২০২৬
বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে হাজির হন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন। চেন্নাইয়ের একটি হলে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সিনেমাটি দেখতে গিয়ে ভক্তদের ভিড়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পায় থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’। এটি অভিনেতা হিসেবে বিজয়ের শেষ সিনেমা হওয়ায় প্রথম দিনের প্রথম শো ঘিরে ছিল দর্শকদের ব্যাপক উন্মাদনা।


সেই শো দেখতে চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে যান তৃষা কৃষ্ণন। সিনেমা চলাকালে তার উপস্থিতি অনেকের নজরে না এলেও শো শেষ হওয়ার পর হল থেকে বের হতেই ভক্তরা তাকে ঘিরে ধরেন। মুহূর্তেই সৃষ্টি হয় ব্যাপক ভিড়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট, নীল জিন্স ও সানগ্লাস পরা তৃষাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চরমে পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন।

এদিকে, ‘জন নায়াগান’-এর মুক্তি উপলক্ষে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিজয়ের বিশাল কাটআউট, ঢাক-ঢোল, নাচ-গান ও আতশবাজিতে মুখর হয়ে ওঠে সিনেমা হল প্রাঙ্গণ। অভিনয়জীবনের শেষ সিনেমা বড় পর্দায় দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তার ভক্তরা।

মন্তব্য করুন