© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিট আন্দোলন নিয়ে কাকে রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানালেন জিৎ?

শেয়ার করুন:
নিট আন্দোলন নিয়ে কাকে রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানালেন জিৎ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন টালিউড সুপারস্টার জিৎ। একই সঙ্গে তিনি এই ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জিৎ বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম কখনোই বিফলে যেতে দেওয়া উচিত নয়। তারা স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিচারের দাবিদার। এ সময় সবাইকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।

অভিনেতা লিখেছেন, “এটি রাজনৈতিক ফায়দা তোলার সময় নয়। নিট শুধু একটি পরীক্ষা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন এবং তাদের পরিবারের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, আন্দোলনের ঘটনায় কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, সে বিষয়ে জানার অধিকার শিক্ষার্থীদের রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি।

এদিকে, শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংগীতশিল্পী রূপম ইসলামও সামাজিক মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করেছেন। প্রায় আট বছর আগে প্রকাশিত একটি গান পুনরায় শেয়ার করে তিনি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান। তার ভাষ্য, গানটির বক্তব্য আজও সমান প্রাসঙ্গিক এবং তা শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এসএন

মন্তব্য করুন