© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রশ্নফাঁস বিতর্কে শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট

শেয়ার করুন:
প্রশ্নফাঁস বিতর্কে শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের এই লড়াইয়ে এবার পাশে দাঁড়িয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আন্দোলনের সমর্থনে সরব হয়েছেন অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী আলিয়া ভাট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে বর্ষীয়ান অভিনেতা কমল হাসান লেখেন, ‘একজন শিশু যখন কাঁদে, আমাদের শোনা উচিত। কিন্তু আমরা অপেক্ষা করেছি যতক্ষণ না আমাদের অনেক সন্তান মারা গিয়েছে। যে ব্যবস্থা শিক্ষার বদলে কোচিং, কৌতূহলের বদলে উদ্বেগ এবং যোগ্যতার বদলে অপরাধপ্রবণতাকে স্থান দেয়, তা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়।



তিনি আরো বলেন, যখন কোনো দেশের শিশুরা উত্তর পাওয়ার বদলে ব্যারিকেড ও লাঠিচার্জের মুখোমুখি হয়, তখন সেই দেশ ব্যর্থ হয়। পাশাপাশি, অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের উদ্দেশে তিনি লেখেন, ‘দেশের জন্য আপনার মতো সুদৃঢ় কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে। দয়া করে আপনার অনশন ভাঙুন।’

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে আলিয়া ভাট লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে চলা এই ঘটনা আমার হৃদয় যেমন ভেঙেছে, তেমনই আশার আলোও জুগিয়েছে।

নিজেদের অধিকারের দাবিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অগণিত ত্যাগের গল্প।’

শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, তারা দেশের ভবিষ্যৎ তৈরি করছে। সরকারের প্রতি প্রশ্ন তুলে আলিয়া যোগ করেন, ‘ওদের এই মনের জোর আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে প্রশ্ন করে—যারা এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের মনের কথা শুনছি?’

কেএন/এসএন

মন্তব্য করুন