© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগদানের পর নতুন বিতর্কে করণ কুন্দ্রা, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

শেয়ার করুন:
বাগদানের পর নতুন বিতর্কে করণ কুন্দ্রা, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ২৪ জুলাই, ২০২৬
টেলিভিশন অভিনেতা করণ কুন্দ্রার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও অসদাচরণের গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক সহ-অভিনেত্রী সানভি তলওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, একটি ধারাবাহিকের শুটিং চলাকালে করণের আচরণে তিনি অপমানিত ও হেনস্তার শিকার হন।

সানভির দাবি, ‘ইয়ে কাহাঁ আ গ্যায়ে হম’ ধারাবাহিকের একটি দৃশ্য ধারণের সময় পরিচালক ‘অ্যাকশন’ বলার আগেই করণ তাকে চুমু খান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি করণকে চড় মারেন।

অভিনেত্রীর ভাষ্য, কিছুক্ষণ পর করণ ফিরে এসে তাকেও চড় মারেন। তার দাবি, ওই আঘাতে তিনি মাটিতে পড়ে যান। এরপর করণ তাকে এবং তার পরিবারকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন সানভি।

তিনি আরও বলেন, ঘটনার সময় শুটিং সেটে কেউ তার পাশে দাঁড়াননি। পরে প্রযোজক একতা কাপুর পরিস্থিতি সামাল দেন এবং করণের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চান বলে দাবি করেন তিনি।

সানভির অভিযোগ, ঘটনার সময় করণ অভিনেত্রী অনুষা দান্ডেকারের সঙ্গে সম্পর্কে ছিলেন। বিষয়টি জানার পর অনুষা নিয়মিত শুটিং সেটে আসতেন। এরপর করণ ও পরিচালক তার কাজের পরিবেশ আরও কঠিন করে তোলেন বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।

তবে সানভি তলওয়ারের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত করণ কুন্দ্রা কিংবা তার বাগদত্তা তেজস্বী প্রকাশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসএন 

মন্তব্য করুন