© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিক্ষোভ অব্যাহত রেখে সরকারের সাথে আলোচনায় বসবেন ককরোচের নেতারা

শেয়ার করুন:
বিক্ষোভ অব্যাহত রেখে সরকারের সাথে আলোচনায় বসবেন ককরোচের নেতারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আন্দোলনের নেতারা দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত রেখে সরকারের সাথে আলোচনায় বসবেন। এ আলোচনাটি আজ শুক্রবার (২৪ জুলাই)  অনুষ্ঠিত হতে পারে। সংগঠনের এক মুখপাত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। 

এদিকে, সোনম ওয়াংচুক রাতভর ২৬ দিনের অনশন শেষ করার কয়েক ঘণ্টা পরেই এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর ফলে এই সংকটে উভয় পক্ষ একটি সমাধানের দিকে এগোচ্ছে বলে আশা জেগেছে। যেখানে প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার ক্ষুব্ধ যুবক রাজধানী দিল্লিতে সমবেত হয়েছেন।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এই বিক্ষোভকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দলগুলো এই আন্দোলনের দাবিতে সংহতি প্রকাশ করেছে। ককরোচ আন্দোলনের তোপে চলতি সপ্তাহে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশন ব্যাহত হয় বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ এসেছে। 

সরকার দলীয় মন্ত্রী এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতাদের মধ্যে আলোচনা একটি নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে বলে গত রাতে সাংবাদিকদের জানিয়েছেন সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস।

সৌরভ বলেন, আমরা আশা করি সরকার খোলা মনে বিষয়টি বিবেচনা করবে এবং দীর্ঘদিন ধরে রাস্তায় থাকা এদেশের যুব-ছাত্রদের কথা শুনবে। আমরা তাদের কাছে আমাদের দাবিগুলো আরও বিস্তারিতভাবে তুলে ধরব। এবং আমরা আশা করি সরকার আমাদের কথা শুনবে।

কেএন/এসএন

মন্তব্য করুন