© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনশন ভেঙে প্রথম ভিডিও বার্তায় কি বললেন ওয়াংচুক?

শেয়ার করুন:
অনশন ভেঙে প্রথম ভিডিও বার্তায় কি বললেন ওয়াংচুক?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ পিএম | ২৪ জুলাই, ২০২৬
২৬ দিনের অনশন শেষ করার পরে প্রথমবার দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের। বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তিনি। শুক্রবার সকালে ওয়াংচুক এক ভিডিও বার্তায় বলেন, ‘অনশনের ইতি... এ বার জবাবদিহির পালা…।’

দেশবাসীর উদ্দেশে বার্তা তিনি জানান, ‘সরকার একাধিক গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছে। লিখিত আশ্বাসগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে বিষয়টি সংসদে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য তোলা হবে।’

তিনি আরো জানান, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এ ছাড়াও কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, সাম্প্রতিক প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

এই আশ্বাসগুলির ভিত্তিতেই ২৬ দিনের অনশন প্রত্যাহারের ঘোষণা করেন সোনম ওয়াংচুক।

একইসঙ্গে ওয়াংচুক স্পষ্ট করে বলেছেন, ‘এটি আন্দোলনের শেষ নয়। সরকারের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়। দেশের যুবসমাজের ভবিষ্যৎ রক্ষার লড়াই চলবে।’ তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসএন 

মন্তব্য করুন