বৈঠকেও মেলেনি সমাধান, সরকারকে শনিবার পর্যন্ত সময় দিল সিজেপি
ছবি: সংগৃহীত
০৩:৫৪ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির সঙ্গে সরকারের বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আলোচনার পর সরকার সিজেপির উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিতে আগামী শনিবার পর্যন্ত সময় চেয়েছে।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিসহ চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
দলটি জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এসএন