© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর বললেন সিজেপির অভিজিত দীপকে‘দুনিয়া মাথা নত করে, তবে নত করানোর মতো মানুষ থাকতে হয়’

শেয়ার করুন:
‘দুনিয়া মাথা নত করে, তবে নত করানোর মতো মানুষ থাকতে হয়’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ২৫ জুলাই, ২০২৬
টানা দুই মাসেরও বেশি আন্দোলনের পর প্রশ্নপত্র ফাঁসের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যদিও ভারত সরকার তার পদত্যাগের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণে আজ শনিবার শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়েছে।

এর পরপরই একটি হিন্দি প্রবাদ উচ্চারণ করেছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিত দীপকে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ইঙ্গিত করে বলেছেন, “বলা হতো এ সরকারে (মোদি সরকার) পদত্যাগের কোনো নিয়ম নেই। দুনিয়া ঠিকই মাথা নত করে। শুধু মাথা নত করানোর জন্য লোকা থাকা চাই।”

এরমাধ্যমে তিনি তার পার্টি ও বিক্ষোভকারীদের ধৈর্য ও অনড় অবস্থানের কথা বুঝিয়েছেন।

ভারতের অন্যতম বড় ও কঠিন পরীক্ষা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। যা ‘নিট’ নামে পরিচিত। এটির মাধ্যমে লাখ লাখ তরুণের চিকিৎসক হওয়ার স্বপ্ন শুরু হয়। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় তরুণরা ক্ষোভে ফেটে পড়েন। তারা এরজন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিলেন।

এর অংশ হিসেবে গত সোমবার দিল্লির যন্তর মন্তরের আন্দোলনস্থল থেকে তারা পার্লামেন্ট ভবনের দিকে মার্চ করেন। তখন তাদের ব্যাপক মারধর করা হয়। এরপর এ আন্দোলন তীব্র হয়।

বিক্ষোভকারীরা প্রধান তিনটিসহ বেশ কয়েকটি শর্ত দেন। যারমধ্যে একটি ছিল শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যেসব পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিক্ষোভে অংশ নেওয়া কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টিকে/

মন্তব্য করুন