© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতজুড়ে ককরোচের নতুন কর্মসূচি, সন্ধ্যায় মোমবাতি মিছিল

শেয়ার করুন:
ভারতজুড়ে ককরোচের নতুন কর্মসূচি, সন্ধ্যায় মোমবাতি মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ২৫ জুলাই, ২০২৬
ভারতে পুলিশি নির্যাতনের শিকার বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নতুন কর্মসূচি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামীকাল রোববার সন্ধ্যায় ভারতজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে তারা।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় সিজেপি জানায়, ‘অনুমতি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনকে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।’

হরমুজ প্রণালি সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানহরমুজ প্রণালি
শনিবার তৃতীয় দফায় মোদি সরেকারের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে মোদি সরকার রাজি না হলে আলোচনায় বসার কোনো অর্থ নেই।

শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসব না। সরকার যদি এতে সম্মত না হয়, তাহলে পরবর্তী আলোচনার কোনো প্রয়োজন নেই।’

সূত্র: দ্য হিন্দু

টিএ/

মন্তব্য করুন