© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কৃষক সেজে পলাতক আসামি ধরল পুলিশ

শেয়ার করুন:
কৃষক সেজে পলাতক আসামি ধরল পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ২৬ জুলাই, ২০২৬
কৃষকের ছদ্মবেশে সাজার আদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি মাঠে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই আসামির নাম সুশীল (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

তিনি নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন।

এ সময় সুশীলও কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এমআই/এসএন

 

মন্তব্য করুন