© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলশানের বাসভবনে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শেয়ার করুন:
গুলশানের বাসভবনে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৯ পিএম | ২৬ জুলাই, ২০২৬
পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের নিজের বাসায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে গুলশানের ১২৩ নম্বর সড়কের নিজ বাড়ি ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিন বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওয়ানা হন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। রোববার বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তার এই দীর্ঘ রাজকীয় অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। ২৪ জুলাই তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এমআই/এসএন

মন্তব্য করুন