© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তীব্র গরমে স্বস্তি দিতে মানুষ ঠাণ্ডা করার ফ্রিজ বানাল জাপান

শেয়ার করুন:
তীব্র গরমে স্বস্তি দিতে মানুষ ঠাণ্ডা করার ফ্রিজ বানাল জাপান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ২৬ জুলাই, ২০২৬
চলমান তাপপ্রবাহ এবং তীব্র গরম থেকে দ্রুত স্বস্তি দিতে জাপানে তৈরি করা হয়েছে মানুষের ব্যবহারযোগ্য অভিনব এক ফ্রিজ।

'ডো হিয়েমন' নামের এই 'পার্সোনাল কুলিং বুথ' মাত্র ১০ মিনিটের মধ্যে একজন মানুষের শরীর সম্পূর্ণ ঠান্ডা করতে সক্ষম বলে দাবি করছেন এর নির্মাতারা। নির্মাতাদের মতে, এসি বা ফ্যানের চেয়েও এটি হিট এক্সজশনের (গরমে ক্লান্ত হয়ে পড়া) উপসর্গ দ্রুত নিরাময় করতে পারে।

স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ২.১ মিটার (৭ ফুট) উঁচু এই ফ্রিজের ভেতরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। কোনো ব্যক্তি এর ভেতরে প্রবেশ করলে তার মাথা, ঘাড়, কাঁধ ও পিঠে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস প্রবাহিত হয়। সম্প্রতি জাপানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে 'নিষ্ঠুর গরমের' রেকর্ড ছোঁয়ার পর এই উদ্ভাবনটি সামনে এল।

নির্মাতাদের মতে, এই ফ্রিজটি চালানো বেশ সাশ্রয়ী। প্রতি ঘণ্টায় এর বিদ্যুৎ খরচ একটি সাধারণ টোস্টারের তিন ভাগের এক ভাগ। তবে যন্ত্রটি কিনতে প্রাথমিক খরচ পড়বে প্রায় ১৫ লাখ ইয়েন বা ৬ হাজার ৯০০ পাউন্ড। মূলত কারখানা, গুদামঘর বা অতিরিক্ত গরমের মধ্যে কাজ করা শ্রমিকদের জন্য এবং জনবহুল স্থানে গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মানুষদের দ্রুত সুস্থ করতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন