© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

শেয়ার করুন:
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৪ পিএম | ২৭ জুলাই, ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ক্ষমার পর যুক্তরাষ্ট্র থেকে হন্ডুরাসে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদক পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হার্নান্দেজকে চার বছর আগে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রবিবার (২৬ জুলাই) দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানা পরিবারের সদস্য ও সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, দীর্ঘ সময় পর নিজের দেশে ফিরতে পেরে তিনি আবেগাপ্লুত। 

কারাগারে কাটানো সময়কে অত্যন্ত কঠিন অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি যেন কাউকেই মোকাবেলা করতে না হয়।

গত ডিসেম্বরে ট্রাম্প হার্নান্দেজকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা প্রদান করেন। ট্রাম্পের দাবি ছিল, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক পাচারের মামলাটি তৎকালীন বাইডেন প্রশাসনের সাজানো ছিল এবং তিনি ন্যায্য বিচার পাননি।

তবে যুক্তরাষ্ট্রের মামলা থেকে মুক্তি পেলেও হন্ডুরাসে হার্নান্দেজের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ বহাল রয়েছে। আগামী ৩ আগস্ট তাকে এসব অভিযোগে আদালতে হাজির হওয়ার কথা।

যদিও জুন মাসে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত হওয়ায় দেশে ফেরার পর তাকে আটক করা হয়নি।
এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রভাবশালী এই সাবেক প্রেসিডেন্টের বিচার সঠিকভাবে সম্পন্ন নাও হতে পারে।

তাদের মতে, বিচার প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে। শেষ পর্যন্ত তিনি শাস্তি এড়িয়েও যেতে পারেন।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হার্নান্দেজ।

এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক প্রচারণায় অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগও উঠেছিল।

টিকে/

মন্তব্য করুন