© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন কঙ্গনার!

শেয়ার করুন:
ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন কঙ্গনার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ২৭ জুলাই, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন তারই শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়ে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়, কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেকে ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছেন। এমনকি পোস্টে আরও বলা হয়, তিনি শিক্ষামন্ত্রী হলে তার সিনেমা হলে গিয়ে দেখলে শিক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পোস্টটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে, অনেকেই সেটিকে সত্য বলে ধরে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কঙ্গনাকে আগাম শুভেচ্ছাও জানাতে শুরু করেন। পরে জানা যায়, পুরো পোস্টটিই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি একটি ভুয়া বার্তা।

এদিকে, ভাইরাল হওয়া ওই পোস্ট নিয়ে কঙ্গনা রানাউত সরাসরি কোনো মন্তব্য না করলেও সম্প্রতি ভারতের ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনকারীদের ভাষা ও আচরণের সমালোচনা করে বলেন, প্রতিবাদের ভাষা শালীন হওয়া উচিত।

এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কঙ্গনা অভিযোগ করেন, বিরোধী দল সংসদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। একই সঙ্গে প্রশ্নফাঁসবিরোধী বিল নিয়েও বিরোধীদের সমালোচনা করেন তিনি।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এআইভিত্তিক ভুয়া ছবি, ভিডিও ও পোস্টের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো তথ্য বিশ্বাস না করাই সবচেয়ে নিরাপদ।

এসএন 

মন্তব্য করুন