© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

শেয়ার করুন:
যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৭ পিএম | ২৮ জুলাই, ২০২৬
যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা এমপি গোলাম রসুল ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে যশোরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি মাদরাসার কিছু শিক্ষার্থীদের ধমক দেন এমপি গোলাম রসুলের মেয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তিনি তালা হাতে নিয়ে মাদরাসা বন্ধ করতে উদ্যত হন। এ সময় বাধা দিলে এমপি কন্যা তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করলে রেক্সোনা নামের একজন জখম হন।

এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনের সড়কে অবস্থান নেন এবং ভাঙচুর চালান। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতা অবস্থান ত্যাগ করেন।

তবে এ বিষয়ে এমপি গোলাম রসুলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসএন 

মন্তব্য করুন