© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানের কিউশু অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প: রয়টার্স

শেয়ার করুন:
জাপানের কিউশু অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প: রয়টার্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ পিএম | ২৮ জুলাই, ২০২৬
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির কুমামোতো প্রিফেকচারে প্রাথমিকভাবে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের পর এক মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জেএমএ।

এদিকে, জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

এসএন 

মন্তব্য করুন