সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে ১০০ কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রীর: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০৬:৫০ পিএম | ২৮ জুলাই, ২০২৬
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০ কোটি টাকার ফান্ড করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ৬৯ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৪১৮ জন সুবিধাভোগীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
নিজের দাবি আদায়ের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজের দাবি-দাওয়াগুলোকে সামনে আনতে হবে।'
চাকরির ক্ষেত্রেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান পরিবর্তন করতে চায় বিএনপি, তাই তাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।'
আরআই/টিএ