রক্তক্ষয়ী বিপ্লবের পর লীগ ক্ষমতায় এলে প্রথমদিন এটা করতো: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ২৯ জুলাই, ২০২৬
যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না- বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই এমন ক্লজ রাখার কথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘রাজনৈতিক আঁতাত করে তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই ক্লজ রাখেন- যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না। এতেই আপনা-আপনি যে কোনো ফ্যাসিবাদের দালাল কিংবা দোসর সব সুবিধা থেকে বাদ পড়বে।’
আরআই/টিএ