© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণদের স্বপ্নিল বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকবে সরকার: মির্জা ফখরুল

শেয়ার করুন:
তরুণদের স্বপ্নিল বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকবে সরকার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ পিএম | ২৯ জুলাই, ২০২৬
তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নের সারথি হয়ে সরকার পাশে থাকবে— এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছিলেন তার একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার কারণেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টান্তগুলো জাতিকে আশান্বিত করেছে।

তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করছেন। একটি অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। কিছু স্বল্পতা রয়েছে আমাদের। তবে সেই সঙ্কটকে জয় করে ভালো কিছু করার আশাবাদও ব্যক্ত করেন মির্জা ফখরুল।

এসময় তাদের সেই স্বপ্নিল দেশ বিনির্মাণে সরকার তাদের পাশে থাকবে বলেও উপস্থিত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন স্থানীয় সরকারমন্ত্রী।

আরআই/টিএ

মন্তব্য করুন